News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোমবার হাজিরা না দিলে কড়া পদক্ষেপ, কেষ্ট কন্যাকে চিঠি ইডি-র
Image

সোমবার হাজিরা না দিলে কড়া পদক্ষেপ, কেষ্ট কন্যাকে চিঠি ইডি-র

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে এবার নোটিস জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আগামী সোমবারের মধ্যে দিল্লিতে ইডি অফিসে হাজিরা না দিলে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বার্তা দিয়েছেন তদন্তকারীরা। সুকন্যার আইনজীবী মারফত তাঁর কাছে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর। এর আগে কেষ্ট কন্যাকে গত বুধবার দিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু, ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন।

প্রসঙ্গত, গোরু পাচারকাণ্ডে মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। বুধবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করা হয়েছিল। তাঁকে বাবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে ইডি। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল এমনটাই। কিন্তু, তিনি হাজিরা এড়ানোয় সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। আইনজীবী মারফত ই মেল করে আজ দিল্লিতে ইডি অফিসে অনুপস্থিত থাকার কথা জানিয়েছিলেন সুকন্যা মণ্ডল। পালটা তাঁর আইনজীবী মারফত একটি মেল করে কড়া বার্তা দেওয়া হল সুকন্যাকেও। এবার যাতে তিনি কোনওভাবেই হাজিরা এড়াতে না পারেন, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণের বার্তাও দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top