News Flash

  • Home
  • খেলা
  • নকআউট ক্রিকেটে বিসিসিকে হারিয়ে জেসিসিও শেষআটে
Image

নকআউট ক্রিকেটে বিসিসিকে হারিয়ে জেসিসিও শেষআটে

বিসিসি:-‌ ১২৬/১০(২৬)

জেসিসি:-‌ ১২৮/১(২৩.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। বিসিসিকে হেলায় হারিয়ে জয়নগর ক্রিকেট ক্লাবও কোয়ার্টার ফাইনালে উঠেছে। ৯ উইকেটে দুর্দান্ত জয় পেলো শক্তিশালী জয়নগর ক্রিকেট ক্লাব। সহজেই পরাজিত করলো বিসিসিকে। ৯ উইকেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো সদ্য সুপার ডিভিশন লিগ ক্রিকেটে তৃতীয় স্থানের খেতাব অর্জন করা জয়নগর ক্রিকেট ক্লাব। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রিন্স মৌর্য ও রোহিত ঘোষের দুর্দান্ত বোলিংয়ে কুপোকাৎ হলো বিসিসি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায়। সকালে টসে জয়লাভ করে জেসিসি প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় বিসিসি। জেসিসি-র পেস স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বিসিসি। এবং গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে ২৬ ওভার ব্যাট করে। দলের পক্ষে বাবুল দে ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, রিয়াজুদ্দিনের ২৯ রান উল্লেখযোগ্য। জেসিসি-র পক্ষে প্রিন্স মৌর্য (‌৪/‌২১) এবং রোহিত ঘোষ (‌৪/‌২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে জেসিসি ২৩.২ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দলীয় ১১৯ রানে শংকর পাল ৬৯ রানে ফিরলে ওপেনার দ্বীপজয় দেব ও সুরজিৎ দেববর্মা জুটি দলকে জয় এনে দেয়। শংকর ৬০ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৯ রান পায়। দ্বীপজয় ৮০ বল খেলে চারটি বাউন্ডারি মেরে ৪৪ রানে অপরাজিত থাকে। বিসিসি-র রিয়াজউদ্দিন একমাত্র উইকেটটি পেয়েছে। বিজয়ী দলের অলরাউন্ডার প্রিন্স মৌর্য পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top