News Flash

  • Home
  • দেশ
  • অন্ডালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, ধৃত জামাই
Image

অন্ডালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, ধৃত জামাই

দুর্গাপুর, ১৭ মার্চ (হি. স.) টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারনা। আর ওই অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্তের জামাই। ঘটনাটি ঘটেছে অন্ডালের উখড়ায়। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম শ্যামাপদ দত্ত।

শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন। ঘটনার অভিযোগে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা ইসিএল এ চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন উখড়া পাঠক পাড়ার রঞ্জিত মন্ডল নামে এক প্রাক্তন খনিকর্মী। বেশ কয়েক কোটি টাকা প্রতারনার অভিযোগ ওঠে। কিন্তু প্রতিশ্রুতি মতো কারও চাকরি হয়নি। টাকা ফেরত চেয়ে তার উপর চাপ বাড়তে থাকে রঞ্জিত মন্ডলের ওপর। বেগতিক বুঝে রাতারাতি বেপাত্তা হয়ে যায় রঞ্জিত মন্ডল। প্রতারিতদের মধ্যে জনৈক এক ব্যক্তি রঞ্জিত মন্ডলের নামে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের জামাই শ্যামাপদ দত্তকে গ্রেফতার করে। অভিযুক্তের সঙ্গে মেয়ে ও জামাই শ্যামাপদ-র যোগাযোগ রয়েছে বলে দাবী পুলিশের। শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়। পুলুশ জানিয়েছে, ধৃতকে নিজ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top