News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর ধর্মপুরীতে আতসবাজির গোডাউনে আগুনে মৃত্যু দু’জনের, আর্থিক সাহায্যের ঘোষণা স্ট্যালিনের
Image

তামিলনাড়ুর ধর্মপুরীতে আতসবাজির গোডাউনে আগুনে মৃত্যু দু’জনের, আর্থিক সাহায্যের ঘোষণা স্ট্যালিনের

ধর্মপুরী, ১৬ মার্চ (হি.স.): তামিলনাড়ুর ধর্মপুরীতে একটি আতসবাজির গোডাউনে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল দু’জনের। জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ধর্মপুরী জেলার নাগারাসম্পত্তি এলাকার কাছে। খবর পেয়েই ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন দমকলের সদস্য ও পুলিশ কর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জখম ব্যক্তিকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। কী করে আগুন লাগল তার তদন্তও শুরু হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পাশাপাশি জখম ব্যক্তিকেও ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top