News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের দিকে এগিয়ে আসছেন মহারাষ্ট্রের কৃষকরা, মনে একরাশ ক্ষোভ ও অভিযোগ
Image

মুম্বইয়ের দিকে এগিয়ে আসছেন মহারাষ্ট্রের কৃষকরা, মনে একরাশ ক্ষোভ ও অভিযোগ

মুম্বই ও থানে, ১৬ মার্চ (হি.স.): মার্চ মাসের প্রখর রোদকে উপেক্ষা করেই ‘লং মার্চ’ শুরু করে দিয়েছেন মহারাষ্ট্রের কৃষকেরা। নাসিকের ডিন্ডোরি থেকে রাজধানী মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে দিয়েছেন অন্নদাতারা। বৃহস্পতিবার সকালে কৃষকদের প্রতিবাদ মিছিল পৌঁছেছে থানে-তে, পেঁয়াজের দাম, কৃষিঋণ মকুব-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ মিছিল করে কৃষকরা মুম্বইয়ের দিকে এগিয়ে আসছেন।

কৃষিঋণ মকুব, ভূমিহীন আদিবাসীদের জঙ্গলের জমির পাট্টা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, সেচের সুবিধা এবং কৃষকদের পেনশনের দাবিতে মহারাষ্ট্রে গত এক দশক ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষক সংগঠন ‘অল ইন্ডিয়া কিসান সভা’ (এআইকেএস)। ওই দাবিগুলি সামানে রেখে ২০১৮ সালে পায়ে হেঁটে নাসিক থেকে মুম্বই পৌঁছে গিয়েছিলেন ৫০ হাজারেরও বেশি কৃষক। দেশের ‘অন্নদাতা’দের সেই মিছিলকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিল মহারাষ্ট্রের নাগরিক সমাজ। বিরোধীরাও সেই ‘লং মার্চ’-কে সমর্থন করেছিল। প্রবল চাপের মুখে সে বার কৃষকদের দাবি মেনে ছ’মাসের মধ্যে তা পূরণ করার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ঘটনাচক্রে, তিনি এখন উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে। এ বার ১৭ দফা দাবি ভিত্তিতে ফের ‘কিসান লং মার্চ’ শুরু হয়েছে। শামিল হয়েছেন ১০ হাজারেরও বেশি কৃষক।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top