News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষি দপ্তরের আধিকারীকদের নিয়ে বৈঠক করলেন কৃষিমন্ত্রী
Image

কৃষি দপ্তরের আধিকারীকদের নিয়ে বৈঠক করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷  বুধবার রাজধানীর কৃষি ভবনে কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ৷ মন্ত্রী রতন লাল নাথ জানান গত ৫ বছরে কৃষি দপ্তর ভালো কাজ করেছে৷ আগামিদিনে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে৷  বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা৷ একাধিক বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়৷বৈঠক শেষে মন্ত্রী রতল লাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দুই থেকে তিন দিন পূর্বে তিনি কৃষি দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন৷ তাই এইদিন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ দপ্তরের বিভিন্ন কাজ কর্মের বিষয়ে অবগত হয়েছেন৷ ১৮ মার্চ প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানের সূচনা করবেন৷ সেই অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়েছে৷ অনুষ্ঠানের দিন প্রতিটি কৃষি সাব ডিভিশন অফিসে বসে কৃষকরা যেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারে, সেই বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেছেন৷ মন্ত্রী রতন লাল নাথ জানান গত ৫ বছরে কৃষি দপ্তর ভালো কাজ করেছে৷ আগামিদিনে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ কৃষকদের আয় আরও বৃদ্ধি করার জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ সেই সকল প্রকল্প নিয়েও আলোচনা করা হয়েছে৷

Releated Posts

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top