News Flash

Image

হাইলাকান্দিতে সৈনিক কল্যাণে নয়া কমিটি

হাইলাকান্দি (অসম) ১৫ মার্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় অবসরপ্রাপ্ত সৈনিক এবং কর্মরত সৈনিকদের সামগ্রিক কল্যাণের জন্য এক কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসককে এই কমিটির সভাপতি এবং জেলা সৈনিক কল্যাণ আধিকারিক সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে মোট ১৯ জন সরকারি বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিক সদস্য হিসাবে এবং ৬ জন বেসরকারি প্রাক্তন সৈনিক কর্মকর্তা রয়েছে। সদস্য হিসাবে কাজ করবেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন দয়াল সাতনামি।

উল্লেখ্য সেনা,নৌ এবং বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের নাগরিক জীবনের কল্যাণ ও পুনর্বাসন ক্ষেত্রগুলির উপর এই কমিটি নজর রাখবে। আগামী দুই বছর এই কমিটি কার্যকর থাকবে । জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দিয়েছেন।

Releated Posts

অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ১২ বিধায়কের শপথগ্রহণ; পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন

গুয়াহাটি, ৫ জুন (আইএএনএস): অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। শুক্রবার রাজ্যপাল লক্ষ্মণ…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

রাজ্যসভায় শারদা দেবীর মনোনয়ন নারীর ক্ষমতায়নে বিজেপির অঙ্গীকারের প্রতিফলন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৫ জুন (আইএএনএস): মণিপুর থেকে রাজ্যসভার একমাত্র আসনের জন্য বিজেপির প্রার্থী হিসেবে রাজ্য বিজেপি সভাপতি শারদা দেবীর…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মণিপুরে সশস্ত্র হামলায় মহিলা-সহ নিহত ৩, জ্বালিয়ে দেওয়া হল একাধিক বাড়ি

ইম্ফল, ৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে সশস্ত্র হামলার ঘটনায় এক মহিলা-সহ অন্তত তিনজন…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের অর্থনৈতিক শক্তি চিহ্নিত করাই ছিল এনইসি বৈঠকের মূল লক্ষ্য: নেফিউ রিও

শিলং, ৪ জুন (আইএএনএস): উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও প্রবৃদ্ধির চালিকাশক্তি চিহ্নিত করার লক্ষ্যেই ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশন…

ByByNews Desk Jun 4, 2026
Scroll to Top