News Flash

  • Home
  • দিনের খবর
  • এমাসে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য
Image

এমাসে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য

কলকাতা, ১৫ মার্চ (হি.স.) : আগামী ২৭ মার্চ সকালে কলকাতায় আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, আর ওইদিন বিকেলে নবান্নের তরফে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে দেশের সাংবিধানিক প্রধানকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রসঙ্গত, দ্রৌপদী দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে যে বিরোধী প্রার্থী দাঁড় করানো হয়েছিল, সেই উদ্যোগে শামিল হয়েছিলেন মমতাও। সেই বিরোধী প্রার্থী ছিলেন দেশের প্রাক্তন মন্ত্রী যশোবন্ত সিন্‌হা। তিনি তখন ছিলেন তৃণমূলের সদস্য। তবে রাষ্ট্রপতি নির্বাচনে নাম ঘোষণার পরে যশোবন্ত তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। প্রত্যাশিত ভাবেই তিনি বিজেপি তথা এনডিএ প্রার্থীর কাছে হেরে যান। দ্রৌপদীর নাম ঘোষণা হওয়ার পর মমতা বলেছিলেন, আগে বিজেপি তথা এনডিএ দ্রৌপদীর নাম নিয়ে তাঁদের সঙ্গে বা তাঁর সঙ্গে আলোচনা করলে তিনি আদিবাসী প্রার্থীকেই সমর্থন করতেন। অনেকেই মনে করছেন, সেই কারণেই মমতা স্বয়ং উদ্যোগী হয়ে দ্রৌপদীকে নাগরিক সংবর্ধনা দিতে উদ্যোগী হয়েছেন।

Releated Posts

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

গোরখপুরে নাবালকের হাতে একই পরিবারের তিনজন খুন, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

গোরখপুর, ২২ জুন : উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ, ১৬ বছর…

ByByNews Desk Jun 22, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top