News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র দফতরে হাজিরা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষের
Image

ইডি-র দফতরে হাজিরা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষের

কলকাতা, ১৫ মার্চ (হি স)। এবার ইডির স্ক্যানারে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। দুদিনের মধ্যে ব্যাঙ্কের সমস্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বুধবারই বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন জয়শ্রী।

এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির আরও গভীরে পৌঁছনোর চেষ্টা করে ইডি। এর আগে সংবাদমাধ্যমের কাছে বারাসতের শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল সম্পর্কে মুখ খুলেছিলেন জয়শ্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কুন্তল গ্রেফতার হওয়ার পর একাধিকবার লিখিত বিবৃতি দিয়ে জয়শ্রী তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।

তিনি দাবি করেছিলেন, কুন্তলকে গ্রেফতার করার আগে তাঁদের যে ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি, সেই ফ্ল্যাটে দিনের পর দিন থাকতেন তাপস মণ্ডল। বিশেষত লকডাউনের সময় ওই ফ্ল্যাটে থেকে তাপস তাঁর কাজকর্ম চালাতেন বলেও দাবি করেছিলেন জয়শ্রী। ইডিকে সে বিষয়ে তদন্ত করার আর্জিও জানিয়েছিলেন তিনি।

Releated Posts

‘মঞ্চস্থ নাটকে বিশ্ব আর বিভ্রান্ত নয়’, ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ পালনকে কেন্দ্র করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের মন্তব্যের কড়া জবাব…

ByByNews Desk Aug 5, 2026

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top