News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড় জেলায় ৪৩৪টি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ সম্পূৰ্ণ, বিধানসভায় মন্ত্রী
Image

কাছাড় জেলায় ৪৩৪টি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ সম্পূৰ্ণ, বিধানসভায় মন্ত্রী

গুয়াহাটি, ১৪ মার্চ (হি.স.) : কাছাড় জেলায় জলজীবন মিশনের অধীনে মোট ৪৩৪টি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ সম্পূৰ্ণ হয়েছে। আজ মঙ্গলবার বিধানসভায় এই তথ্য দিয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্ৰী জয়ন্তমল্ল বরুয়া।

সোনাইয়ের এআইইউডিএফ বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়াঁর কাছাড়ে জলজীবন মিশন প্রকল্প সম্পর্কিত এক প্ৰশ্নের উত্তরে বিভাগীয় মন্ত্ৰী জয়ন্তমল্ল বরুয়া বিধানসভায় এই তথ্য তুলে ধরেছেন। মন্ত্ৰী বরুয়া জানান, কাছাড় জেলায় জলজীবন মিশনের অধীনে মোট ৪৩৪টি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ সম্পূৰ্ণ হয়ে গেছে এবং ৪৭৮টির কাজ চলছে।

বিধায়ক করিম উদ্দিনের অপর এক প্ৰশ্নের উত্তরে মন্ত্ৰী জয়ন্তমল্ল জানান, ১০ নম্বর সোনাই বিধানসভা এলাকায় ৫১টি জলজীবন প্রকল্পের কাজ সম্পূৰ্ণ হয়েছে এবং ৩৩টির কাজ চলছে।

এছাড়া বিধায়ক বড়ভুইয়াঁ মন্ত্রীর কাছে জানতে চান, তাঁর বিভাগ কর্তৃক সোনাই শহরের জন্য কোনও প্রকল্প গ্ৰহণ করেছে কিনা? যদি করে থাকে, তা-হলে ওই প্রকল্পের কাজ কবে শুরু হবে? উত্তরে মন্ত্ৰী জয়ন্তমল্ল বরুয়া তাঁকে জানান, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ শহরাঞ্চলে পানীয় জল সরবরাহের জন্য দায়বদ্ধ নয়।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top