News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে এ মুহূর্তে ৫৬০৮৭ জন অঙ্গনওয়াড়ি কৰ্মী এবং ৫৫৫৩১ জন সহায়িকা আছেন, বি-সভায় মন্ত্রী অজন্তা
Image

অসমে এ মুহূর্তে ৫৬০৮৭ জন অঙ্গনওয়াড়ি কৰ্মী এবং ৫৫৫৩১ জন সহায়িকা আছেন, বি-সভায় মন্ত্রী অজন্তা

গুয়াহাটি, ১৪ মার্চ (হি.স.) : অসমে এখন পর্যন্ত ৫৬,০৮৭ জন অঙ্গনওয়াড়ি কৰ্মী, ৫,১৩০ জন অঙ্গনওয়াড়ি কৰ্মী (ক্ষুদ্ৰ) এবং ৫৫,৫৩১ জন সহায়িকা রয়েছেন। আজ বিধানসভায় বিধায়ক নজরুল হকের এক প্ৰশ্নের উত্তরে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের মন্ত্ৰী অজন্তা নেওগ এই তথ্য দিয়েছেন।

এছাড়া অঙ্গনওয়াড়ি কৰ্মী ও সহায়িকার মাসোহারা সম্পর্কিত বিধায়ক নজরুলের অন্য প্ৰশ্নের উত্তরে মন্ত্ৰী নেওগ জানান, অঙ্গনওয়াড়ি কৰ্মীরা ৬,৫০০ টাকা মাসিক বেতন লাভ করেন। এর মধ্যে কেন্দ্ৰীয় সরকারের অনুদান ৪,৫০০ এবং বাকি ২,০০০ টাকা রাজ্য সরকার দেয়। এভাবে অঙ্গনওয়াড়ি কৰ্মী (ক্ষুদ্ৰ)-রা কেন্দ্ৰীয় সরকারের ৩,৫০০ এবং রাজ্য সরকারে ১,২৫০ টাকা যোগ করে মোট ৪,৭৫০ টাকা বেতন লাভ করেন। তাছাড়া অঙ্গনওয়াড়ি সহায়িকারা মোট বেতন লাভ করেন ৩,২৫০ টাকা। এর মধ্যে কেন্দ্ৰীয় সরকারের ২,২৫০ টাকা এবং রাজ্য সরকারের অনুদান ১,০০০ টাকা।

বিধায়ক নজরুল হকের প্ৰশ্নের উত্তরে মন্ত্রী অজন্তা নেওগ জানান, অঙ্গনওয়াড়ি কৰ্মী ও সহায়িকার পদগুলি স্বেচ্ছামূলক সেবা হিসেবে গণ্য করা হয়। এ বাবদ প্ৰতি মাসে তাঁদের সাম্মানিক প্ৰদান করে সরকার। তাই এই পদগুলির স্থায়ী করার কোনেও ব্যবস্থা নেই।

মহিলা ও শিশু উন্নয়ন এবং অর্থ দফতরের মন্ত্ৰী নেওগ জানান, যে সকল অঙ্গনওয়াড়ি কৰ্মী ও সহায়িকা অবসর গ্ৰহণ করেছেন, তাঁদের এককালীন টাকা প্রদানের ব্যবস্থা রাজ্য সরকার করছে। সরকার ইতিমধ্যে প্ৰথম দফায় ২০২২-২৩ অর্থবৰ্ষে ৩৯৪ জন অঙ্গনওয়াড়ি কৰ্মীর জন্য ৪ লক্ষ টাকা করে এবং ৩৯৯ জন সহায়িকার জন্য ২ লক্ষ টাকা করে মোট ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা রিলিজ করার ব্যবস্থা নেওয়া হয়েছে, সদনে জানান বিভাগীয় মন্ত্ৰী অজন্তা।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top