News Flash

  • Home
  • দিনের খবর
  • চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া এসইউসিআই (সি)-র
Image

চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া এসইউসিআই (সি)-র

কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : একের পর এক চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন। মঙ্গলবার আলিপুরে এক সরকারি অনুষ্ঠানে এ নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন এসইউসিআই (সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

এক বিবৃতিতে চণ্ডীবাবু বলেন, “যে কোনও মৃত্যু খুবই দুঃখজনক। কিন্তু বছরের বছর যে যোগ্য প্রার্থীরা রোদ, বৃষ্টি, শীত উপেক্ষা করে রাস্তায় বসে আছেন তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল। এই বিপর্যস্ত অবস্থার দায় সরকারের প্রধান হিসেবে তিনি এড়িয়ে যেতে পারেন না। আমাদের দাবি, অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকুরি দেওয়া হোক। নতুন নিয়োগ প্রক্রিয়া চালু থাকুক এবং যাঁরা কোর্টের আদেশে চাকরি হারাচ্ছেন তাঁরা পুনরায় চাকরি পাওয়ার স্বচ্ছ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন তার ব্যবস্থা হোক।“

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top