News Flash

Image

করিমগঞ্জের বিবেকানন্দ বিদ্যানিকেতনে স্মার্ট ক্লাসের উদ্বোধন

করিমগঞ্জ (অসম), ১৪ মার্চ (হি.স.) : করিমগঞ্জের ৬৫৪ নম্বর বিবেকানন্দ বিদ্যানিকেতনে স্মার্ট ক্লাসের উদ্বোধন হয়েছে। নির্দিষ্ট সূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বিপুলকুমার দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সমগ্র শিক্ষা মিশনের করিমগঞ্জের প্রোগ্রাম অফিসার (ডিপিও) বিকাশ ভট্টাচার্য, করিমগঞ্জের বিদ্যালয়সমূহের উপপরিদর্শক ইকবাল হুসেন বড়ভুইয়াঁ, স্কুল পরিচালন ও উন্নয়ন সমিতির সভাপতি প্রসূন দে, ওয়ার্ড কমিশনার নির্মল বণিক, সিআরসিসি শতাব্দি দাস, শহর শিক্ষাখণ্ডের প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক জ্যোতির্ময় দাস, প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ভারপ্রাপ্ত প্রাক্তন সম্পাদক সমরিন্দু পাল সহ অন্যরা।

অনুষ্ঠানে ডিজিটাল ক্লাসের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের উপকারিতা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন প্রধানশিক্ষক অমরকৃষ্ণ সাহা। অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) বিপুলকুমার দাস তাঁর বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বিষয় আয়ত্ত করতে পারবে, পাশাপাশি আনন্দ উপভোগ করবে।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top