News Flash

  • Home
  • দিনের খবর
  • হইহট্টগোলে বিঘ্নিত সংসদের কাজকর্ম, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

হইহট্টগোলে বিঘ্নিত সংসদের কাজকর্ম, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): লন্ডনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারতীয় গণতন্ত্র সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সরকার এবং বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনও কাজকর্ম বিঘ্নিত হয়েছে। পাশাপাশি আদানি ইস্যুতেও মঙ্গলবার উত্তাল হয়েছে সংসদের উভয়কক্ষ। বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও, একইভাবে হইচই চলতে থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

আদানি ইস্যুতে মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতি-সহ বিভিন্ন বিরোধী দল। বেলা এগারোটা নাগাদ উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পরও বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা, আর তাই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়। লোকসভা ও রাজ্যসভায় এদিন আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানান বিরোধীরা। আবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর লন্ডনের বক্তৃতার বিষয়টি সংসদে উত্থাপন করেন। বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও, একইভাবে হইচই চলতে থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, এই পর্বের বাজেট অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top