News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোপাল গ্যাস দুর্ঘটনা: আর কোনও ক্ষতপূরণ দেওয়ার প্রয়োজন নেই, জানাল শীর্ষ আদালত
Image

ভোপাল গ্যাস দুর্ঘটনা: আর কোনও ক্ষতপূরণ দেওয়ার প্রয়োজন নেই, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : ভোপাল গ্যাস দুর্ঘটনার দুর্গত পরিবারগুলিকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কেন্দ্রের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।দু-দশক পর এব্যাপারে আর কোনও ক্ষতপূরণ দেওয়ার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। বরং রিজার্ভ ব্যাঙ্কে যে ৫০ কোটি টাকা পড়ে রয়েছে, সেটা বিমা বা দাবি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহার করার নির্দেশ দিয়েছে।

এই ঘটনায় এদিন বিচারপতি এস.কে কাউলের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ জানিয়ে দেয় যে, কেবল প্রতারণামূলক ক্ষেত্রে এই ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করা যায়। কিন্তু, সরকার এই বিষয়ে কোনও আবেদন করেনি। শীর্ষ আদালতের তরফে আরও জানানো হয়, “এখন এই বিষয়টি নতুন করে উত্থাপন করার ব্যাপারে যথোপযুক্ত কোনও যুক্তি না থাকার জন্য কেন্দ্রের প্রতি আমরা অসন্তুষ্ট। যদি এটি আবার খোলা হয় তাহলে একটি প্যান্ডোরার বাক্স খুলতে পারে এবং সেটা দাবিকারীদের জন্যও ক্ষতিকারক হবে।”

এদিকে, বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। রায়দানের সময় বলা হয়েছে, বিমার ক্ষেত্রে যে নীতি কেন্দ্রের অবলম্বন করা উচিত ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, তা করতে পারেনি কেন্দ্র।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় ৩ হাজার জনের মৃত্যু হয়েছিল। এরপর ১৯৮৯ সালে মামলার নিষ্পত্তির সময়ে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের অধিগ্রহণে থাকা সংস্থাগুলির কাছ থেকে ৭১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্প্রতি এই ঘটনায় ৭,৪০০ কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণের জন্য কিউরেটিভ পিটিশনের হাত ধরে পদক্ষেপ করে কেন্দ্র।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top