News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অম্পিতে বিজেপির বিজয় মিছিলে আক্রমণ, আহত বহু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের শূন্যে গুলি
Image

অম্পিতে বিজেপির বিজয় মিছিলে আক্রমণ, আহত বহু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের শূন্যে গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ শনিবার বিজেপি-র উদ্যোগে রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় বিজয় মিছিল৷ সারা রাজ্যের সঙ্গে এদিন অম্পি বিধানসভা কেন্দ্রের হরিপুরেও বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি৷ কিন্তু এই বিজয় মিছিলকে বাঁধে বিপত্তি৷ বিজেপি-র বিজয় মিছিল চলাকালীন সময়ে কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংগঠিত করা হয়৷ ছুড়া হয় ইট , পাটকেল৷ এই ক্ষেত্রে সরাসরি অভিযোগের তীর তিপ্রা মথা দলের কর্মীদের বিরুদ্ধে৷ মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায়৷ আক্রমণের ঘটনায় আহত বিজেপি-র বেশ কয়েকজন কর্মী সমর্থক৷ খবর পেয়ে ছুটে যায় বিশাল পুলিশ, টি এস আর ও কেন্দ্রীয় বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়৷  বাধ্য হয়ে শূন্যে চালাতে হয় গুলি৷ এরপর লাঠি চার্জ করে পুলিশ৷ গোটা ঘটনায় পরিস্থিতি থমথমে৷  আক্রমণের ঘটনা প্রশাসন করতে গিয়ে আহত হয় কয়েকজন পুলিশ কর্মীও৷ ইতি মধ্যেই আক্রমণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ৷ এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও টি এস আর৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top