News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন খেজুর বাগান এলাকার জনগণ
Image

আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন খেজুর বাগান এলাকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ আক্রমণকারীদর বিরুদ্ধে সুর চড়ালেন খেজুর বাগানের একাংশ বাসিন্দা৷ তাদের পাড়া ছাড়া করার দাবী জানান৷ গত বুধবার খেজুর বাগান এলাকায় বেশ কয়েকজন যুবক মিলে দুই ব্যক্তিকে মারধোর করে বলে অভিযোগ৷ এই ঘটনায় আহত হয় দুই ব্যক্তি৷ তাদের মাথায় আঘাত লাগে৷ জানা যায় এদিন রং খেলা উপলক্ষ্যে মেতে ওঠেন তারা৷ এরপর একজনের বাড়ি থেকে অপর জনের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় দশ জন মিলে তাদের পথ আটকায়৷ তাদের সাথে কিছু বিষয় নিয়ে বচসা হয় আক্রান্ত ব্যক্তিদের৷ এরপর দশ মিলে এলাকার বাসিন্দা অশোক রায় এবং সন্তোষ  রায়ের উপর চড়াও হয়৷ লাঠি, লোহার রড ও ইটদিয়ে আঘাত করা হয় তাদের৷  এতেই রক্তাক্ত হন দুই যুবক৷ রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ এবার এই ঘটনায় আক্রান্ত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলল স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ তাদের অভিযোগ খেজুরবাগান স্থিত এলাকায় সুদীর রায় এবং অশোক রায় জন্য এলাকাবাসী থাকতে পারে না৷ তারা ২জন অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত৷  বিভিন্ন অপরাধে সঙ্গেও যুক্ত৷ তাছাড়া তারা বামগ্রেস করে৷  তারা পাড়ায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালায় বলে অভিযোগ এলাকাবাসী দের৷ তারা যাতে পাড়া ছাড়া হয় সেই দাবী জানান৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top