News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে খুন হলেন নামী হিন্দু চিকিৎসক, গ্রেফতার গাড়ির চালক
Image

পাকিস্তানে খুন হলেন নামী হিন্দু চিকিৎসক, গ্রেফতার গাড়ির চালক

ইসলামাবাদ, ৯ মার্চ (হি.স.) : পাকিস্তানে নিজের গাড়ির চালকের হাতে খুন হলেন এক হিন্দু চিকিৎসক । তিনি পাকিস্তানের হায়দরাবাদের নামী চিকিৎসক। সেই হিন্দু চিকিৎসককেই গলা কেটে হত্যার অভিযোগ উঠল তাঁরই গাড়ির চালকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। ঘটনায় শোরগোল পড়ে যায় হায়দরাবাদ শহরে। হিন্দু চিকিৎসকের হত্যার ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক প্রাদেশিক মন্ত্রী গিয়ান চাঁদ এসরানি ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই হত্যাকাণ্ড ঘটেছে। ধরম দেব রাঠি শহরের নামী চর্মরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকের রাধুনি জানিয়েছেন, গাড়িতে বাড়ি ফেরার সময় চিকিৎসক এবং চালকের মধ্যে একটি বিষয়ে তীব্র বচসা হয়। তখনই মেজাজ হারিয়ে ছুরি নিয়ে চিকিৎসকের উপর হামলা চালায় অভিযুক্ত। চিকিৎসককে গলা কেটে হত্যা করে সে। ঘটনার পরেই পালিয়ে যায় চিকিৎসকের গাড়ি নিয়েই পালিয়ে যায় চালক। পরে খয়েরপুরের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে নামী চিকিৎসকের মৃত্যুতে শোরগোল পড়ে যায় হায়দরাবাদ শহরে। পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক প্রাদেশিক মন্ত্রী গিয়ান চাঁদ এসরানি ঘটনার নিন্দা করেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করায় প্রশংসা করেন পুলিশের। পাকিস্তান পিপলস পার্টির মহিলা শাখার নেত্রী ফারিয়াল তলপুর ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ফারিয়াল বলেন, “হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবের মাঝে এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।” –

Releated Posts

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top