News Flash

  • Home
  • দেশ
  • জেলায় জেলায় আলু চাষীদের অসন্তোষ, মমতা মনে করেন সব ঠিক আছে
Image

জেলায় জেলায় আলু চাষীদের অসন্তোষ, মমতা মনে করেন সব ঠিক আছে

কলকাতা, ৯ মার্চ (হি. স.) : জেলায় জেলায় আলু চাষীদের অসন্তোষের দৃশ্য ফুটে উঠছে। তা সত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, আমাদের কৃষকরা ভাল আছেন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘রাজ্যে কৃষকদের আয় চার গুণ বেড়েছে। আলুর দাম কম হওয়ায় চাষীরা সমস্যায় পড়েছেন। আমরা ৬.৫০ টাকায় আলু কিনছি। পরে দাম বাড়লে ব্যবহার করা হবে। কৃষকদের আয় চার গুণ বেড়েছে।’

এর পাশাপাশি অতীতে বাম আমলে অনেক ভুয়ো রেশন কার্ড ব্যবহার হত বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আগে এফসিআই থেকে যে চাল দেওয়া হত, তাতে বালি ও কাকড় মেশানো থাকত বলেও অভিযোগ তাঁর।এদিন শেষ বেলায় বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তাঁর বক্তব্য শেষ করার পর খাদ্য ও সরবরাহের বিষয়ে বিধানসভায় বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী।

আলুর ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় আলু ফেলে ডানকুনি আরামবাগ রোড অবরোধ করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় বামপন্থী কৃষক সংগঠন। জলপাইগুড়িতেও রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করেন কৃষকরা। জলপাইগুড়ি ৭৩ মোড় এলাকায় রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করেন সারা ভারত কৃষক সভার সদস্যরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ছবি দেখা যাচ্ছে। আলুচাষীদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ছে। এবার বিধানসভায় আলু চাষীদের সমস্যা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top