News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে দৈনিক সংক্ৰমণ বেড়ে ৩৭৯; আরোগ্যের হার ৯৮.৮১ শতাংশ, করোনায় একজনের মৃত্যু
Image

ভারতে দৈনিক সংক্ৰমণ বেড়ে ৩৭৯; আরোগ্যের হার ৯৮.৮১ শতাংশ, করোনায় একজনের মৃত্যু

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,১৭৭-এ পৌঁছে গিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১০১ জন বেড়ে দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩,১৭৭-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। নতুন করে ৩৭৯ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৮৯,০৭২ জন। একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৭৭৬-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৫,১১৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০২ হাজার ৩৪৯ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৪,৩৪,০০০। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ মার্চ সারা দিনে ভারতে ৩৬,৩৬৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর পরিবারকে ‘বাবরি মসজিদের মতো ধ্বংস’ করার মন্তব্য, কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরিবারকে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা…

ByByNews Desk Jul 29, 2026

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top