News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাকিস্তানি এজেন্টদের প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড পাচার এবং জিহাদি-যোগের অভিযোগে অসমে গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০ পাকিস্তানে ওটিপি পাঠানোর তথ্য উদ্ধার ক্রাইম ব্রাঞ্চের
Image

পাকিস্তানি এজেন্টদের প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড পাচার এবং জিহাদি-যোগের অভিযোগে অসমে গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০ পাকিস্তানে ওটিপি পাঠানোর তথ্য উদ্ধার ক্রাইম ব্রাঞ্চের

বাজেয়াপ্ত ২,১৮২-এর বেশি সিমকার্ড, ৩৪টি মোবাইল ফোন, ৩১টি এটিএম কার্ড, ৯-টি প্যানকার্ড, 8-টি ভোটার আইডি কার্ড, ব্যাংকের চেক বই, একটি প্রিন্টার, দুটি ল্যাপটপ, একটি ওয়াইফাই ডিভাইস

গুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : পাকিস্তানি এজেন্টদের প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড পাচার এবং জিহাদি-যোগের অভিযোগে নতুন পাঁচজনকে যোগ করে অসমে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ১০। অসমের বিভিন্ন নাগরিকদের কাছ থেকে মোবাইল ফোনের হ্যান্ডসেট ও সিম কার্ড চুরি করে তারা। প্ৰাথমিক তদন্তে ওই সব ফোন এবং সিম থেকে পাকিস্তানে ওটিপি পাঠানোর তথ্যও পেয়েছে পুলিশ। সেগুলি পাকিস্তানি এজেন্টদের কাছে পাচার করত তারা। এ ধরনের জিহাদি কার্যকলাপে জড়িত বিশাল র্যা কেটকে পাকড়াও করতে জাল বিছিয়েছে ক্রাইম ব্রাঞ্চ।
জানা গেছে, এনআইএ-র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে নগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), কলিয়াবরের এসডিপিও এবং জেলা পুলিশের একাধিক কর্মকর্তার অভিযানে নতুন পাঁচ সাইবার ক্রিমিন্যালকে মধ্য অসমের নগাঁও জেলাধীন মরিগাঁও এবং বটদ্রবা বিধানসভা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হয়েছে। তাদের হেফাজত থেকে ১৮টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ২০০-এর বেশি প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড বাজেয়াপ্ত করেছে ক্রাইম ব্রাঞ্চ। প্ৰাথমিক তদন্তে পাকিস্তানি এজেন্টের কাছে ওটিপি পাঠানোর তথ্যও পেয়েছে পুলিশ। ধৃতদের বয়ান অনুযায়ী তাদের আরও পাঁচ সাঁকরেদ রয়েছে। ওই পাঁচজনকে গ্রেফতার করতে জাল বিছিয়েছে ক্রাইম ব্রাঞ্চ।

মরিগাঁও এবং বটদ্রবা থেকে নতুন যে পাঁচ জিহাদিকে গ্রেফতার করা হয়েছে তাদের বাহারুল ইসলাম, ওয়াহিদুজ জামান, বদরউদ্দিন, আশিকুল ইসলাম এবং মিজানুর রহমান বলে পরিচয় পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি মরিগাঁও জেলার অন্তর্গত মইরাবাড়িতে তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই সব সাইবার অপরাধী যথাক্রমে ইশহাক আলি, রাব্বুল ইসলাম ও গিয়াস উদ্দিনকে মইরাবাড়ির শগুনবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকেও ১১টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ১,৭২০টি সিমকার্ড সহ বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়।

এছাড়া গত বছরের ডিসেম্বরে মরিগাঁও জেলা পুলিশ দুই ভয়ঙ্কর সাইবার অপরাধীকে গ্রেফতার করেছিল। ওইদিন গ্রেফতার দুজনের নাম আব্দুল আজিজ ও আব্দুল মজিত। তালাশি চালিয়ে তাদের হেফাজত থেকে পুলিশ ৫-টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ২৬২টি সিম কার্ড, ৩১টি এটিএম কার্ড, ৯-টি প্যানকার্ড, 8-টি ভোটার আইডি কার্ড, ব্যাংকের চেক বই, একটি প্রিন্টার, দুটি ল্যাপটপ, একটি ওয়াইফাই ডিভাইস উদ্ধার করেছিল পুলিশ।
এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যের মরিগাঁও, বরপেটা, বঙাইগাঁও, ধুবড়ি এবং নগাঁও জেলাকে জিহাদিদের আঁতুরঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিহাদি সংযোগের অভিযোগে এ পর্যন্ত বহুজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top