News Flash

  • Home
  • প্রধান খবর
  • বনগাঁয় বিএসএফ-এর তল্লাশিতে পুকুর থেকে মিলল সোনার বিস্কুট
Image

বনগাঁয় বিএসএফ-এর তল্লাশিতে পুকুর থেকে মিলল সোনার বিস্কুট

উত্তর ২৪ পরগনা, ৭ মার্চ (হি. স.) : বনগাঁর পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি পুকুর থেকে সোমবার রাতে পাওয়া গেল প্রায় ২.৫৭ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকায় মঙ্গলবারও তল্লাশি অভিযান চলে।

সূত্রের খবর, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি জলাভূমি এলাকায় অনুসন্ধান করছিল। সেই সময় সময় ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

আর জানা গিয়েছে, কয়েক মাস আগে এক চোরাকারবারী পুকুরের পাস দিয়ে এগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। জওয়ানদের দেখে পুকুরে ঝাঁপ দেন পাচারকারী। জওয়ানরা ওপরমহলে বিষয়টি জানান। এরপর ওই চোরাকারবারীকে আটক করে জেরা করা হয়। তাকে এই জলাভূমি এলাকায় নিয়ে গিয়ে তল্লাশি করা হলেও কিছুই উদ্ধার করা যায়নি।

কয়েকদিন পর বিএসএফ খবর পায়, ওই চোরাকারবারিরা পুকুরে যাওয়ার আগে পুকুরের জলের নীচে বেশি মাত্রায় সোনার বিস্কুট লুকিয়ে রেখেছে। এরপরই সোমবার রাতে অফিসারদের নেতৃত্বে বিএসএফ জওয়ানদের একটি অনুসন্ধান দল গঠন করে। দলটিকে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে পুরো এলাকা তল্লাশি শুরু হয়। ঘটনাস্থল থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করে থকে। কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতার কারণে তারা ধরা পড়ছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top