News Flash

  • Home
  • খেলা
  • বিশ্ববিদ্যালয় ক্রিকেট : টানা দুই ম্যাচে হেরে স্বপ্নচূর্ণ ত্রিপুরার
Image

বিশ্ববিদ্যালয় ক্রিকেট : টানা দুই ম্যাচে হেরে স্বপ্নচূর্ণ ত্রিপুরার

কলহন:- ১৯১/১০(২৪.৫)

ত্রিপুরা:- ১৫৯/১০(২৪.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। বিশ্ববিদ্যালয় ক্রিকেটে স্বপ্ন চূর্ণ ত্রিপুরার। নির্ণায়ক পর্যায়ের খেলায় অর্থাৎ পজিশন ম্যাচে টানা দুই ম্যাচে হেরে ত্রিপুরা এখন ঘরে ফেরার প্রহর গুনছে। যদিও চার দলীয় লিগ রাউন্ডের তৃতীয় তথা শেষ লীগ ম্যাচে আগামীকাল ত্রিপুরা দল মুখোমুখি হবে অটল বিহারী বাজপেয়ি ইউনিভার্সিটির বিরুদ্ধে। রবিবার পূর্বাঞ্চল ইউনিভার্সিটি সঙ্গে ছয় উইকেটে হেরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এক ধাপ পিছিয়ে পড়েছিল। প্রত্যাশা ছিল আজ বড় ব্যবধানে জয় ছিনিয়ে ঘুরে দাঁড়ানোর।‌ কার্যত কলহন ইউনিভার্সিটি-র কাছে ৩২ রানে হেরে বিদায় ত্রিপুরার। ভুবনেশ্বরে কিট ক্রিকেট স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে কলহন ইউনিভার্সিটি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৪.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার কুমার করনের ৮৯ রান বেশ উল্লেখযোগ্য। ৬৩ বল খেলে কুমার করম দশটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৮৯ রান পায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দীপ্তনু চক্রবর্তী ২৮ রানে চারটি উইকেট দখল করে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, সাহিল সুলতান দুটি এবং সন্দীপ সরকার, পারভেজ সুলতান ও অভিজিৎ দেববর্মা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের প্রারম্ভিক ব্যাটসম্যানরা মূলতঃ ব্যর্থতার পরিচয় দেয়। ২২ রানের মধ্যে পরপর চার উইকেটের পতন ত্রিপুরা দলকে পিছিয়ে দেয়। মিডিল আর্ডারে তন্ময় ঘোষ ৫৮ রান এবং শুভম সূত্রধর ৪০ রান পেলেও পরবর্তী সময়ে তেমনভাবে আর কেউ দলের হাল ধরতে পারিনি। এবং শেষ পর্যন্ত ২৪.১ ওভার খেলে ১৫৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়‌ কলহন ইউনিভার্সিটির জুনায়েদ আশরাফ ১৮ রানে চারটি উইকেট পেয়েছে।

Releated Posts

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top