News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় আগুনে পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম
Image

তেলিয়ামুড়ায় আগুনে পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ মার্চ৷৷ তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায় রবিবার গভীর সাথে বিধবংসী অগ্ণিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও গুদাম সম্পূর্ণভাবে ধর্ষিত হয়ে গেছে৷ গভীর সাথে অগ্ণিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷  প্রতি রাতেই নাশকতামূলক অগ্ণিসংযোগের ঘটনায় আতঙ্কে তেলিয়ামুড়াবাসী৷ পূর্ব কোন শত্রুতার জের নাকি রাজনৈতিক উত্তেজনা তদন্তে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ আগুন আয়ত্তে আনতে ঘটনাস্থলে অগ্ণি নির্বাপক দপ্তরের দুইটি ইঞ্জিন  ছুটে যায়৷ ঘটনা রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে শান্তিনগর এলাকায়৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা জানায়,, তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে ফোনযোগে খবর আসে শান্তিনগর সিনেমা হল সংলগ্ণ এলাকায় অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ ঘটনার খবর পেয়ে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে পৌঁছায়৷ ঘটনাস্থলে পৌঁছে আগুনের ভয়াবহতা প্রত্যক্ষ করে আগুন আয়তের আনতে সাহায্যের জন্য খবর পাঠানো হয়  কল্যাণপুর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে বেশ কয়েকটি দোকানকে৷ অগ্ণি কান্ডের ঘটনায় একটি রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়৷ ফলে আগুনের ভয়াবহতা আরও তীব্র আকার ধারণ করে৷ অন্যদিকে একটি বাজির গোডাউনেও আগুন লেগে যায়৷ ফলে বাজি পটকার বিকট আওয়াজ শুরু হয়৷ যদিও দুইটি দমকল ইঞ্জিনের দীর্ঘক্ষণ প্রচেষ্টায় আগুন অবশেষে আয়ত্তে আসে৷ তবে গভীর রাতে অগ্ণিকাণ্ডের ঘটনায় আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে বেশ কয়েকটি দোকান৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা৷  এই অগ্ণিকাণ্ডের ঘটনায়  রুজি-রুটির একমাত্র মাধ্যম দোকানগুলি হারিয়ে ব্যাবসায়ীরা  অসহায় হয়ে পড়েছে৷

Releated Posts

৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক আত্মসমর্পণকারী  এনএলএফটি – এটিটিএফ  সদস্যদের

আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী এনএলএফটি  ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী…

ByByReshmi Debnath Aug 21, 2026

পুর নিগমের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগমের এক সহকারী পুর কমিশনারের বিরুদ্ধে এক দম্পতিকে হেনস্থা, অপমান এবং শারীরিকভাবে হেনস্থা…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আগরতলা শহরে অনুমতি ছাড়া অটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগম এলাকার নির্ধারিত সীমার বাইরে অনুমতি ছাড়া অটো-রিকশা চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি দিতে ১০০ কোটির বেশি ভর্তুকি দেবে রাজ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুতের বর্ধিত খরচের কারণে সাধারণ গ্রাহকদের ওপর তৈরি হওয়া অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে ১০০ কোটিরও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top