নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রবিবার রাতে রাজধানীর আগরতলা শহর এলাকার রাজনগরে ১২১ নাম্বার সরকারি ন্যায্য মূল্যের দোকানে অগ্ণিসংযোগ এর ঘটনায় দোকানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নাশকতার আগুনে পুড়লো সরকারি ন্যায্য মূল্যের দোকান৷ ঘটনা রাজধানীর আগরতলা শহর এলাকার রাজনগরে৷ আগরতলা পুরো নিগম এলাকার ১২১ নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানে গতকাল রাত ১১টা নাগাদ কে বা কারা অগ্ণি সংযোগ করে৷ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন৷ তারা আগুন নেভানোর কাজে হাত লাগান৷ খবর দেওয়া হয় ন্যায্য মূল্যের দোকানের ডিলার রেনু মিয়া এবং দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ তবে ততক্ষণে আগুনে ন্যায্য মূল্যের দোকানের ভিতরে চাল ডাল চিনি আটা সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেশন রেনু মিয়া৷ রেশন ডিলার জানান কারো সঙ্গে তার ব্যক্তিগত কোন শত্রুতা ছিল না৷ তবে এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে তিনি দাবি করেছেন৷ পেট্রোল ঢেলে অগ্ণিসংযোগ এর ঘটনা সংঘটিত করা হয়েছে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন৷ তিনি জানান ঘটনাস্থলের পাশেই একটি পেট্রোলের খালি বোতল পাওয়া গেছে৷ সরকারি ন্যায্য মূল্যের দোকান অগ্ণিকান্ডে ভস্মিভূত হয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় সাত লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

জয়নগরে ন্যায্যমূল্যের দোকান নাশকতার আগুনে ভষ্মীভূত
Tags:
Releated Posts
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…


















