News Flash

Image

মাধ্যমিক পরীক্ষায় শাশুড়ির হয়ে পরীক্ষায় বসে আটক বউমা

ধেমাজি (অসম), ৪ মার্চ (হি.স.) : অসম মাধ্যমিক পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় শাশুড়ির হয়ে পরীক্ষায় বসে পুলিশের হাতে আটক হয়েছেন বউমা।

ঘটনা উজান অসমের ধেমাজিতে সংঘটিত হয়েছে। একজন পুত্রবধূর তাঁর শাশুড়ি মাকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করার ঘটনায় কৌতূহল সৃষ্টি করেছে জনমনে।

পুত্রবধূ ঐতেশ্বরী পেগু আজ শনিবার সকালে তাঁর শাশুড়ি জাবরানি চান্ডির হয়ে জিয়াধল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত ইনভিজিলেটর ঐতেশ্বরী পেগুর অ্যাডমিট কার্ডে সংযুক্ত ফটোয় অসঙ্গতি দেখে সন্দেহ হয়। সন্দেহের আবর্তেই জিজ্ঞাসাবাদ করে ঐতেশ্বরী পেগুকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জিয়াধল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top