News Flash

  • Home
  • খেলা
  • এমবিবি-তে আজ সংহতিকে হারানোর প্রয়াস জয়নগরের
Image

এমবিবি-তে আজ সংহতিকে হারানোর প্রয়াস জয়নগরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। প্রথম লীগে সংহতি এক উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল। ফিরতি লীগে দু’দল পুনরায় মুখোমুখি হচ্ছে আগামীকাল। পরিবর্তন শুধু একটাই। প্রথম লীগের খেলা হয়েছিল মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে, আর আগামীকাল জেসিসি ও সংহতি পরস্পরের মুখোমুখি হবে এমবিবি স্টেডিয়ামে। কোথায় ভুল হয়েছিল সেটা খুঁজে জয়নগর ক্রিকেট ক্লাব শুধরে নিয়ে আগামীকাল জয় পেতে চাইছে। অপরদিকে সংহতিরও ইচ্ছে জয়ের ধারা অব্যাহত রাখতে। গত বুধবারে প্রথম লীগের শেষ দিনে সংহতি এক উইকেটে জেসিসি-কে পরাজিত করেছিল। টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৯.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে তুষার সাহা সর্বাধিক ৫৪ রান পায়। সংহতির অমিত আলী চারটি এবং স্বরাব সাহানি তিনটি উইকেট পেয়েছিল। জবাবে সংহতি ৩৭.৩ ওভার খেলে নয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। দলের পক্ষে নিরুপম সেন চৌধুরীর ৭৪ রান এবং সঞ্জয় মজুমদারের ৪১ রান দলকে জয় এনে দেয়। জেসিসি-র প্রিন্স মৌর্য ১৭ রানে চারটি উইকেট পেয়েছিল। প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব এসেছিল নিরুপম সেন চৌধুরীর হাতে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top