News Flash

  • Home
  • দিনের খবর
  • কুশমণ্ডিতে পথ দুর্ঘটনায় মহিলা শ্রমিকের মৃত্যু
Image

কুশমণ্ডিতে পথ দুর্ঘটনায় মহিলা শ্রমিকের মৃত্যু

কুশমণ্ডি, ৪ মার্চ (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার মাহাটোর গ্রামের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। মৃতার নাম মণি বাস্কে (৪৮)। বাড়ি হরিরামপুর থানার পাটন গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

কুশমণ্ডি থানার আইসি তপন পাল জানিয়েছেন, শনিবার সকালে হরিরামপুরের দিক থেকে একটি শ্রমিকবোঝাই অটো ইটাহারের দিকে যাচ্ছিল। মাহাটোর গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিয়েই নয়ানজুলিতে পড়ে যায় অটোটি। স্থানীয়রাই আহতদের হরিরামপুর ও রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মণির। জানা গিয়েছে, দশ থেকে বারোজন যাত্রী ছিলেন অটোটিতে। আহত যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহটি বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top