News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুষের টাকা নিতে গিয়ে এবার গ্রেফতার কামরূপ মেট্রোর স্কুলসমূহের ডেপুটি ইন্সপেক্টর
Image

ঘুষের টাকা নিতে গিয়ে এবার গ্রেফতার কামরূপ মেট্রোর স্কুলসমূহের ডেপুটি ইন্সপেক্টর

গুয়াহাটি, ৪ মার্চ (হি.স.) : ঘুষের টাকা নিতে গিয়ে হতেনাতে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স এবং অ্যান্টি-করপশন সেলের আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন কামরুপ মেট্রোর অন্তর্গত বিদ্যালয়সমূহের ডেপুটি স্কুল ইন্সপেক্টর বুদ্ধ কটকি।

আজ শনিবার গুয়াহাটির রেহাবাড়িতে তাঁর অফিসে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়। বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে ত্রাণের অর্থ দিতে ঘুষ দাবি করেছিলেন ডেপুটি স্কুল ইন্সপেক্টর বুদ্ধ কটকি। আইপিএস সুরেন্দ্র কুমার তাঁর অফিশিয়াল টুইটারে ঘটনার এ খবর জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরে অসমের বিভিন্ন সরকারি দফতরে হানা দিয়ে বেশ কয়েকজন আধিকারিক কর্মচারীকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স এবং অ্যান্টি-করপশন সেল ও সিএম ভিজিল্যান্স সেলের কর্মকর্তারা।

গতকাল শুক্রবার ঘুষের টাকা নেওয়ার অভিযোগে তিন সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে গ্রেফতার করা হয়েছে নগাঁও জেলার কলিয়াবর রাজস্ব সার্কলের ‘লাট মণ্ডল’ প্রাঞ্জল বরাকে। তিনি জমি বিক্রির অনুমতি দেওয়ার জন্য অর্থ দাবি করেছিলেন। পেনশন ফাইল প্রক্রিয়ার জন্য টাকা গ্রহণের জন্য দ্বিতীয় গ্রেফতার করা হয়েছিল কো-অপারেটিভ সোসাইটি দফতরের সিনিয়র অ্যাসিস্টেন্ট বিদ্যাধর দাসকে। তৃতীয় গ্রেফতারের ঘটনা ঘটেছে গোয়ালপাড়া জেলার মাটিয়া ব্লকে। ব্লক প্রাথমিক শিক্ষা অফিসার বজলুল বাসিত সরকারকে গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্ক ঋণের নথিতে স্বাক্ষর করার জন্য ঘুষ নেওয়ার জন্য।

এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স এবং দুর্নীতি দমনের এক দল গোয়ালপাড়া ড্রাগ ইন্সপেক্টরের অফিসে অভিযান চালিয়ে ফার্মেসির লাইসেন্সের জন্য ১৯ হাজার টাকা নিতে গিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী দীপজিৎ সরকার ও তৃতীয় শ্রেণির কর্মচারী আনসার আলি হাতেনাতে ধরা পড়েছিলেন।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top