News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে ফিরতে লীগ শুরু করতে কসমোপলিটন আজ শতদলের মুখোমুখি
Image

জয় দিয়ে ফিরতে লীগ শুরু করতে কসমোপলিটন আজ শতদলের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। ফিরতি লিগ জয় দিয়ে শুরু করতে মরিয়া কসমোপলিটন। বিপক্ষ সেই শতদল সংঘ। প্রথম লীগের শেষ দিনে শতদল সংঘের কাছেই কসমোপলিটন ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। প্রথম লীগে কসমোপলিটন জয়ের মুখ দেখতে পায়নি। ফিরতি লীগের শুরুতে প্রথম লীগের মোক্ষম জবাব দিয়ে জয় দিয়ে সূচনা করতে চাইছে কসমোপলিটন। অপরদিকে শতদল সংঘ নিজেদের অবস্থান এগিয়ে নেওয়ার লক্ষ্যে জয়ের ধারা অক্ষুন্ন রাখতে চাইছে। গত বুধবারের ম্যাচে টস জিতে কসমোপলিটন ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে রিয়াজুদ্দিনের ৬১ রান সর্বাধিক ছিল। শতদলের ভিকি সাহা ২০ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য অর্জন করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছিল। জবাবে শতদল সংঘ মুখ্যত অরিন্দম বর্মনের ৭০ রান এবং হিতেশ চৌহানের ৪৬ রানের সুবাদে ২০.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।

Releated Posts

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top