News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুর সংশোধনাগারে বিচারাধীন ব্যাঙ্ক ম্যানেজারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
Image

দুর্গাপুর সংশোধনাগারে বিচারাধীন ব্যাঙ্ক ম্যানেজারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

দুর্গাপুর, ৪ মার্চ (হি. স.) ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর সংশোধনাগারের বিচারাধীন এক ব্যাঙ্ক ম্যানেজারে। ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলজুড়ে।

সংশোধনাগর সুত্রে জানা গেছে, মৃত বিচারধীনের নাম শান্তনু মন্ডল। শনিবার দুপুর নাগাদ বর্ধমানের অনাময় হাসপাতালে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, একটি বেসরকারী ব্যাঙ্কের পান্ডবেশ্বরের বহুলা শাখার ম্যানেজার ছিলেন তিনি। ওই ব্যাঙ্কের এ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ কোটি টাকা লোপাটের দায়ে অভিযুক্ত ছিলেন। জালিয়াতির অভিযোগে গত ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন ব্যাংক ম্যানেজার শান্তনু মন্ডল। সঙ্গে গ্রেফতার করা হয়েছিল ওই ব্যাংকেরই এক মহিলা কর্মী স্মৃতি ভট্টাচার্য্যকে। অভিযোগ ছিল
ওভারড্রাফটের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা ৮টি অ্যাকাউন্ট-এ সরিয়ে দেওয়া হয়েছিল। বহুলা শাখার টাকা সরানোর অভিযোগ ওঠে। ঘটনাটি নজরে আসতেই ব্যাংকের আঞ্চলিক অফিসের পক্ষ থেকে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন আধিকারিক সৌরভ কুমার লায়েক। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুলিশ অভিযুক্ত ব্যাংক ম্যানেজার শান্তনু মন্ডলকে গ্রেফতার করে। আর এই জালিয়াতি কান্ডে ব্যাংক ম্যানেজারকে সঙ্গত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ব্যাংকেরই অপর এক মহিলা কর্মী স্মৃতি ভট্টাচার্যকে। পরে দুর্গাপুরের এক ব্যবসায়ী প্রনব রুজকেও এই প্রতারনাকান্ডে গ্রেফতার করা হয়। কয়েকদিন পুলিশি হেফাজতে থাকার পর জেল হেফাজত হয়েছিল ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মন্ডলের। তারপর থেকে দুর্গাপুর ফুলঝোর সংশোধনাগারেই বিচারাধীন বন্দি ছিলেন তিনি।

দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী জানান গত ২ মার্চ ফুলঝোর সংশোধনাগারে কয়েদিদের রুটিন পরীক্ষা হয়। যদিও ওই সময় কোন সমস্যা ধরা পড়েনি। ৩ মার্চ মধ্যরাতে প্রায় ৩ টা নাগাদ শারীরিক অস্বস্তি হওয়ায় ব্যাঙ্ক ম্যানেজারকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউ তে চিকিৎসার পর ওই বন্দিকে ভোরেই স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ছোট একটি অস্ত্রোপচারও হয়।” শনিবার দুপুর নাগাদ ওই হাসপাতালেই মৃত্যু হয় শান্তনু মন্ডলের। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এদিনই দুর্গাপুর আদালতে তাঁর হাজিরার তারিখ ছিল।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top