News Flash

  • Home
  • দিনের খবর
  • পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর হাতে আক্রান্ত স্বামী
Image

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর হাতে আক্রান্ত স্বামী

ক্যানিং, ৩ মার্চ (হি. স.) : স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় স্বামী জয়ন্ত সর্দারকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেরিয়া গ্রামে। ঘটনায় অভিযোগ উঠেছে স্ত্রী চন্দনা সর্দারের বিরুদ্ধে।

এদিন রাতে রাস্তার পাশে গুরুতর জখম অবস্থায় জয়ন্তকে স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ অস্বীকার করেছেন চন্দনা। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্যানিং থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top