News Flash

  • Home
  • প্রধান খবর
  • সল্টলেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার
Image

সল্টলেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতা, ১ মার্চ (হি. স.) : এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। সিড়ির রেলিং এর সাথে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সেটি।

সল্টলেকের সি জে ব্লকের, ১৭ নম্বর বাড়িতে কেয়ারটেকার হিসেবে সে থাকত। সিঁড়ির নিচে বসে পড়াশোনা করত ওই ছাত্রী। ছাত্রীর নাম আনমনা রায়। বেগম রোকেয়া স্কুলের ছাত্রী ছিল সে।বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে তার সিট পড়েছিল পরীক্ষার।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোর চারটের সময় সে ঘুম থেকে উঠেছিল। তারপর সকালের চা এবং টিফিন খেয়ে সে পড়তে যায় তার নিজের জায়গায়। এদিন তার মাধ্যমিক পরীক্ষা ছিল। কিন্তু সেই ঘরের দরজা, সকাল দশটা বেজে গেল খুলছিল না সে। এরপর তার মা ডাকাডাকি করলেও ঘরের দরজা না খুললে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ওই ছাত্রীর মোবাইল এর তথ্য ঘেঁটে দেখছে পুলিশ।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top