News Flash

  • Home
  • প্রধান খবর
  • জি-টোয়েন্টি বিদেশমন্ত্রীদের বৈঠক বসছে ২ মার্চ, অংশ নেবেন ৪০ জন প্রতিনিধি
Image

জি-টোয়েন্টি বিদেশমন্ত্রীদের বৈঠক বসছে ২ মার্চ, অংশ নেবেন ৪০ জন প্রতিনিধি

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার, ২ মার্চ ভারতের জি-টোয়েন্টি পৌরহিত্যে জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। অনুষ্ঠানস্থল হবে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্র। ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, প্রথম অধিবেশনে বহুপাক্ষিকতা, খাদ্য ও জ্বালানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় অধিবেশনে চার অথবা পাঁচটি মূল বিষয়ের উপর আলোকপাত করা হবে। বুধবার জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে আসতে পারছেন না জাপানের বিদেশমন্ত্রী, এ বিষয়ে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, আমরা বুঝতে পেরেছি জাপানের বিদেশমন্ত্রী তাঁর অভ্যন্তরীণ বাধ্যবাধকতার কারণে আসতে পারছেন না, তবে আমরা খুব সক্রিয় অংশগ্রহণের জন্য উন্মুখ, জাপানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় সক্রিয় সমর্থনের অপেক্ষায় আছি। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, অর্থনৈতিক প্রভাব এবং উন্নয়নের উপর প্রভাব-সহ বিশ্বের উপর রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাবের বিষয়গুলিও বৈঠকে আলোচিত হবে।
এদিন বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এদিন সকালে তিনি ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লিভারলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মেক্সিকোর বিদেশমন্ত্রী মার্সেলো এব্রার্ড কাসাউবনের সঙ্গেও দেখা করেছেন।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top