News Flash

  • Home
  • খেলা
  • বাপ্পা, সম্রাট ও কৃতিদীপ্তের সৌজন্যে বিশালগড়কে হারিয়ে উদয়পুর ফাইনালে
Image

বাপ্পা, সম্রাট ও কৃতিদীপ্তের সৌজন্যে বিশালগড়কে হারিয়ে উদয়পুর ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। বিশালগড়কে নক আউট করে উদয়পুর ফাইনালে। টিসিএ আয়োজিত রাজ্য সিনিয়র ক্রিকেটে এলিট গ্রুপের খেলায় সেমিফাইনাল ম্যাচে উদয়পুর ১৪৯ রানের বড় ব্যবধানে বিশালগড়কে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বাপ্পা-সম্রাট-রিয়াজের অনবদ্য ব্যাটিংয়ের পাশাপাশি কৃতিদীপ্তের বোলিং উদয়পুরকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। সেমিফাইনাল ম্যাচে খেলা ছিল ধর্মনগর কলেজ স্টেডিয়ামে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে উদয়পুর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে উদয়পুর ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাপ্পা দাসের ৭২ রান এবং সম্রাট সূত্রধরের ৬২ রানের পাশাপাশি রিয়াজ উদ্দিনের ৫২ রান যথেষ্ট উল্লেখযোগ্য। বাপ্পা ৬৯ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার্ বাউন্ডারি মেরে ৭২ রান পায়। সম্রাট ৬২ রান পেয়েছে ৭১ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সহযোগে। রিয়াজ উদ্দিনের ৫২ রানের পেছনেও রয়েছে ৬৮ বলের মধ্যে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির মার। বিশালগড়ের লক্ষণ পাল ৪৯ রানের বিনিময়ে পাঁচটি উইকেট পেলেও উদয়পুরের বড় স্কোর আটকাতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় ক্রমান্বয়ে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলে শেষ রক্ষা করতে পারেনি। দলীয় ৬৮ থেকে ৭৪ রান অর্থাৎ ৬ রানের মধ্যে তিন উইকেট এবং ১০৭ থেকে ১০৮, দুই রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিশালগড় পরাজয় স্বীকার করে নেয়। ‌ বিশালগড় ২৯.৩ ওভার খেলে ১০৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সত্যবান দাস ৫০ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। উদয়পুরের অধিনায়ক কৃতি দীপ্ত দাস ৩৫ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করে দেয় এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া দেবব্রত পাল দুটি এবং স্বপন দাস ও করণ দে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top