News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষ্ণপুুরে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলেন বিজেপি প্রার্থী
Image

কৃষ্ণপুুরে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷   আহত দলীয় কর্মীদের দেখতে গেলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা৷ একই সাথে বিকাশ দেববর্মার হাত ধরে কৃষ্ণপুর বিধানসভা এলাকায় বিজেপি দলে যোগদানের হিড়িক অব্যাহত রয়েছে৷ জানা যায় রবিবার মিছিল শেষে বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় তিন জন বিজেপি কর্মী৷ আহত বিজেপি কর্মীদের খোঁজখবর নিতে সোমবার সন্ধ্যায় বাইশগড়িয়া এলাকাস্থিত বিজেপি কর্মীদের বাড়িতে যান ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা৷ এদিন তিনি আহত বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার ব্যয় ভার বহনের আশ্বাস দেন৷ পাশাপাশি তিনি আহত বিজেপি কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন৷ অপরদিকে এইদিন সন্ধ্যায় ২৯ কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত ২২ নং বুথের মহারানীপুর এলাকায় বিজেপির উদ্যোগে এক যোগদান সভা হয়৷ এই সভায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার সহ ১০ পরিবারের ৩৬ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে৷ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা নবাগতদের বিজেপি দলে বরণ করে নেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top