News Flash

  • Home
  • দিনের খবর
  • জনসাধারণের জন্য খুলল রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান, খোলা থাকবে ২৬ মার্চ অবধি
Image

জনসাধারণের জন্য খুলল রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান, খোলা থাকবে ২৬ মার্চ অবধি

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান মঙ্গলবার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উদ্যানের নাম রাখেন অমৃত উদ্যান। ২৬ মার্চ পর্যন্ত এই উদ্যান খোলা থাকবে।তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সোমবার উদ্যান বন্ধ রাখা হবে।

২৮শে মার্চ কৃষকদের জন্য, বিশেষভাবে সক্ষমদের জন্য ২৯শে মার্চ, প্রতিরক্ষা বাহিনী, আধাসামরিক বাহিনী এবং পুলিশদের জন্য ৩০শে মার্চ, আদিবাসী স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য ৩১শে মার্চ উদ্যান খোলা থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ছ’ঘন্টার স্লটে বাগান ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। www.rashtrapatisachivalaya.gov.in- এ স্লট বুক করা যাবে। উদ্যান ভ্রমণের পাশাপাশি বুধবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন রাষ্ট্রপতি ভবন সাধারনের জন্য খোলা থাকবে। মঙ্গল থেকে রবিবার, সপ্তাহে ছ’দিন রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম ঘুরে দেখতে পারবেন মানুষ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top