News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ : নিয়ম রক্ষার ম্যাচে মৌচাককে হারিয়ে দশমীঘাট জয়ী
Image

অনূর্ধ্ব ১৫ : নিয়ম রক্ষার ম্যাচে মৌচাককে হারিয়ে দশমীঘাট জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। শেষ দিকে জয় অব্যাহত দশমী ঘাট প্লে সেন্টারের। গ্রুপ লিগ ম্যাচের শেষ দিকে জয়ে জয়ে এগুলেও এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পথে দশমী ঘাট প্লে সেন্টার। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের বি-গ্রুপে আজ, সোমবার খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে দশমি ঘাট প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে মৌচাক সীমিত ৪০.২ ওভার খেলে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঋত্বিক দেববর্মা সর্বাধিক ৩৩ রান পায়। এছাড়া, রূপক দে পেয়েছে ২৪ রান। দশমি ঘাট প্লে সেন্টারের রাহুল মিয়া ও শুভ দাস তিনটি করে এবং সুরজিৎ পাল দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দশমি ঘাট প্লে সেন্টার ৩৯.৫ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। রাহুল মিয়া সর্বাধিক ২৮ রান পায়। বলে-ব্যাটে অলরাউন্ড পারফরমেন্স-এর সৌজন্যে রাহুল পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top