News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়গ্রামে রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত গাড়ির চালক
Image

ঝাড়গ্রামে রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত গাড়ির চালক

ঝাড়গ্রাম, ৩০ জানুয়রি (হি. স.) : ঝাড়গ্রাম জেলার লোধাশুলি রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত গাড়ির চালক। সোমবার দুর্ঘটনাটি ঘটে। এদিন ঝাড়গ্রাম শহর থেকে লোধাশুলি যাবার পথে একটি চারচাকা গাড়ি দুটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সজরে ধাক্কা মেরে একটি ইলেক্ট্রিকের খুঁটিতে।

গাড়ির ধাক্কায় ইলেকট্রিক খুঁটিটি ভেঙ্গে পড়ে। গুরুতর আহত হন গাড়ির ড্রাইভার। রাস্তার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পথচারীরাও দুর্ঘটনার ভয়ে যাতায়াত বন্ধ করে দেয়। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় ঝাড়গ্রাম থানার পুলিশ। রাস্তা জুড়ে খুঁটিটি পড়ে থাকায় বেশ কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর বিদ্যুৎদফতর থেকে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে ওই খুঁটিটি সরালে ফের চলাচল শুরু হয়।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top