News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত জোড়ো যাত্রা শেষ পর্যায়ে, শ্রীনগরের লাল চকে তেরঙ্গা উত্তোলন করলেন রাহুল গান্ধী
Image

ভারত জোড়ো যাত্রা শেষ পর্যায়ে, শ্রীনগরের লাল চকে তেরঙ্গা উত্তোলন করলেন রাহুল গান্ধী

শ্রীনগর, ২৯ জানুয়ারি (হি.স.) : কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়া যাত্রা রবিবার দুপুর ১২টায় লাল চকে পৌঁছেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রায় এদিন তিনি ঐতিহাসিক লাল চকে তেরঙ্গা উত্তোলন করেন। আগামীকাল ৩০ জানুয়ারি সোমবার শেরই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে জনসভার মাধ্যমে এই যাত্রা শেষ হবে।

শ্রীনগরে পৌঁছে ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানাতে রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। সকালে পান্থ চক থেকে শুরু হওয়া যাত্রা শ্রীনগর শহরের বুলেভার্ড রোডে নেহরু পার্কের কাছে গিয়ে শেষ হবে। সোমবার শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে একটি জনসভা অনুষ্ঠিত হবে, যাতে বেশ কয়েকজন বিরোধী নেতা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই সমাপনী সমাবেশে প্রায় ২৩টি বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যাত্রাকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবিবার সকালে চুরসু গ্রাম অবন্তিপোরা থেকে যাত্রা শুরু হয়। শনিবার, পিডিপি সভাপতি মেহবুবা মুফতি, তার মেয়ে ইলতিজা মুফতি এবং বিপুল সংখ্যক দলীয় কর্মীরা পুলওয়ামা থেকে যাত্রায় রাহুলের সাথে যোগ দিয়েছিলেন। এর বাইরে প্রিয়াঙ্কা গান্ধী নিজেও পুলওয়ামায় অংশ নিয়েছিলেন। রাহুল গান্ধী ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top