News Flash

Image

করিমগঞ্জের লোয়াইর‌পোয়ায় আত্মঘাতী বিদ্যুৎকর্মী

বাজারিছড়া (অসম), ২৯ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত লোয়াইর‌পোয়ায় অবস্থিত অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এপি‌ডি‌সিএল)-র এক নিয়‌মিত কর্মী আত্মহত্যা করেছেন। আত্মঘাতী বিদ্যুৎ কর্মীকে লোয়াইর‌পোয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর ওয়া‌র্ডের ক‌ড়িখাই গ্রা‌মের বাসিন্দা জনৈক অর্জুন মুড়া (৪২) বলে পরিচয় পাওয়া গেছে। অর্জুনের স্ত্রী এবং দুই পুত্রসন্তান র‌য়ে‌ছে বলে জানা গে‌ছে।

জানা গে‌ছে, শ‌নিবার রা‌তে অর্জুন বাজা‌রিছড়া এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ শেষ করে তাঁর কোনও এক ঘনিষ্ঠের বাসার থেকে যান। আজ র‌বিবার সকা‌লে তি‌নি ফোন ক‌রে নি‌জের ছোট ভাই‌য়ের সা‌থে কথাও ব‌লেন। কিন্তু সকাল প্রায় নয়টা নাগাদ তাঁর নিষ্প্রাণ দেহ নিজস্ব বা‌ড়ি থে‌কে প্রায় ৫০০ মিটার দূরে এক‌টি রবার বাগা‌নের পা‌শে এক লুকলু‌কি গা‌ছের ডা‌লে ঝুল‌তে দে‌খেন কতিপয় ব্যক্তি।

খবর পে‌য়ে বাজারিছড়া থানার এসআই দীপক সিংহ, পু‌লিশ কর্মী অমল আঁকুড়া সহ অন্যরা অকুস্থ‌লে পৌঁছে অর্জুন মুড়ার মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সি‌ভিল হাস‌পাতালে পাঠান।

প্রাপ্ত খবরে প্রকাশ, অর্জুন তাঁর পরিহিত প্যান্টে ব্যবহৃত চামড়ার বেল্ট দি‌য়ে গলায় ফাঁস জড়িয় আত্মহত্যা করে‌ছেন। এদিকে আজ বি‌কে‌লে ময়না তদন্ত শে‌ষে পু‌লি‌শ অর্জুনের মর‌দেহ তাঁর প‌রিবা‌রের হাতে সমঝে দিয়েছে। এ ঘটনায় পু‌লিশ এক‌টি অস্বাভা‌বিক মৃত্যুতজনিত মামলা রুজু করেছে বলে জানা গেছে।

অর্জুন কেন আত্মহত্যা করেছেন এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়‌দের ধারণা, অতিরিক্ত ঋণের চা‌পে প‌ড়ে তিনি আত্মহত্যা করেছেন। অর্জুনের মৃত্যু্‌তে তাঁর প‌রিবার নিঃস্ব হ‌য়ে গেছে বলে স্থানীয়দের কাছে জানা গেছে।

এ বিষ‌য়ে পু‌লি‌শের তদন্তকারী অফিসার দীপক সিংহের কাছে জানতে চাইলে তি‌নি বলেন, অর্জু‌নের আত্মহত্যা করার ঘটনা নি‌য়ে তাঁর প‌রিবা‌রের কাছ থেকে কোনও অভি‌যোগ পাওয়া যায়নি। ত‌বে ময়না তদ‌ন্তের রি‌পোর্ট হা‌তে আসার পর বিষয়‌টি সম্প‌র্কে মোটামুটি তথ্য জানা যা‌বে। অর্জুন মুড়ার মৃত্যুতে গ‌ভীর শোক প্রকাশ ‌ক‌রেছেন স্থানীয় এপিডিসিএল-এর এস‌ডিই সহ অন্যররা।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top