News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে আইপিএফটি প্রার্থীকে মানতে নারাজ বিজেপি মন্ডল কমিটি, ক্ষোভে ঘোষণা দিল নির্দল প্রার্থীর নাম
Image

কাঞ্চনপুরে আইপিএফটি প্রার্থীকে মানতে নারাজ বিজেপি মন্ডল কমিটি, ক্ষোভে ঘোষণা দিল নির্দল প্রার্থীর নাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ জোট সঙ্গী আই পি এফ টি -র জন্য কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের আসনটি বিজেপি ছেড়ে দেওয়ায় বিজেপি কর্মীরা বিমান জয় রিয়াং -কে নির্দল প্রার্থী করেছে৷ রবিবার দুপুরে স্থানীয় বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উত্তর জেলা বিজেপির সহ সভাপতি জানান, শনিবার রাতের বেলা বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গেল কাঞ্চনপুর থেকে বিগত ২০১৮ সালের মতো এবারও আইপিএফটি জন্য আসনটি ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু কিছুদিন পূর্বে প্রদেশ প্রভারী মহেশ শর্মা কর্তৃক কাঞ্চনপুর মন্ডলের বিজেপি কার্যকর্তাদের স্বাক্ষর মূলে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে দাবি জানানো হয়েছিল যাতে আসন্ন বিধানসভায় নির্বাচনে কাঞ্চনপুর থেকে বিজেপি প্রার্থী করা হয়৷ কিন্তু শনিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় বিজেপির শীর্ষ নেতৃত্ব আসনটি আইপিএফটির জন্য ছেড়ে দিয়েছে৷ যেখানে আইপিএফটির কোনো অস্তিত্ব নেই বলেই চলে৷ তাই চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় নেতৃত্ব যেহেতু এলাকার কার্যকর্তাদের কথা শুনে নি৷ তাই আসন্ন নির্বাচনে বিজেপি দলের কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে বিমান জয় রিয়াংকে মনোনীত করেছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top