News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ : নিয়ম রক্ষার ম্যাচে সান্তনার জয় দশমীঘাটের
Image

সদর অনূর্ধ্ব ১৫ : নিয়ম রক্ষার ম্যাচে সান্তনার জয় দশমীঘাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। দশমীঘাট প্লে সেন্টার ৭ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। জুয়েলস কোচিং সেন্টারকে হারিয়েছে। যদিও দশমীঘাট প্লে সেন্টারের পক্ষে এটি মরশুমে প্রথম জয়। প্রকারান্তরে এই জয়কে সান্তনার জয় এবং নিয়ম রক্ষার জয়ও বলা যেতে পারে। কেননা গ্রুপ-বি থেকে সুপারফোরে খেলার সম্ভাবনা তাদের আর নেই। আজ, শনিবার খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। সকাল সোয়া ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে জুয়েলস কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪০ ওভার ৫ বল খেলে ১২০ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অনিক দাস সর্বাধিক ৪৩ রান পেয়েছে। অনীকের এই ৪৩ রানে দশটি চারের মার রয়েছে ৫০ বল খেলে। দশমীঘাটের ক্রীশ ভৌমিক, শুভ দাস ও সায়ন পাল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দশমীঘাট প্লে সেন্টার ২৪ ওভার চার বল খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ক্রীশ ভৌমিক ৩৫ রান এবং পরীক্ষিত ঘোষ ত্রিশ রান সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। উল্লেখ্য, অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে ক্রীশ ভৌমিক পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top