ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। মরশুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছেন অন্নপূর্ণা-রা। প্রতিপক্ষ ছত্তিশগড়। বরোদা ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। সিনিয়র মহিলাদের একদিবসীয় ক্রিকেটে। দুদলই আসরে ৫ ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেয়েছে। দুদলই ইতিমধ্যে ছিটকে গেছে । ফলে দুদলের কাছেই ম্যাচটি নিয়ম রক্ষার। তবু অন্নপূর্ণা-রা চাইছেন জয় পেয়েই রাজ্যে ফিরতে। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল তা স্পষ্ট জানিয়ে দেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। শক্তির বিচারে আজ দুদলই প্রায় সমান। তাই কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। তবে ২২ গজে যে দলের ক্রিকেটাররা নিজেদের সঠিকভাবে প্রযোগ করতে পারবে সেই দলই শেষ ম্যাচে দয় পাবে। ত্রিপুরার কোচ শ্রাবণী দেবনাথ জয় পাওয়া নিয়ে আশাবাদী।

বরোদায় জাতীয় মহিলা ক্রিকেট ত্রিপুরা-ছত্তিশগড় ম্যাচ আজ
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















