ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। জয়ের হ্যাটট্রিক মডার্ন প্লে সেন্টারের। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে গ্রুপ বি-এর খেলায় মডার্ন প্লে সেন্টার ৩৭ রানে তরুণ সংঘকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। মূলতঃ এই জয়ের সুবাদে মডার্ন প্লে সেন্টার পয়েন্ট তালিকায় তৃতীয় শীর্ষে অবস্থান করে সুপার ফোরের প্রত্যাশা জিইয়ে রেখেছে। আজ, শনিবার খেলা ছিল নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে। টস জিতে মডার্ন প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সূর্য দাসের ৩২ রান এবং রাজ পালের ৩১ রান উল্লেখযোগ্য। তরুণ সংঘের বিপ্লব পাল ২২ রানে চারটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘ ৩৫ ওভার ৩ বল খেলে ৯৩ রান সংগ্রহ করতেই সব কটি উইকেট হারিয়ে ফেলে। দলের পক্ষে অটল মজুমদার সর্বাধিক ২৮ রান পায়। মর্ডান প্লে সেন্টারের সৌম্যজিৎ চক্রবর্তী নয় রানে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয় এবং প্রেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেয়। এছাড়া, শিব যাদবও পেয়েছে তিনটি উইকেট ১৩ রানের বিনিময়ে।

জয়ের হ্যাটট্রিক করে সুপার ফোরের লক্ষ্যে এগিয়ে মডার্ন
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















