News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির সাথে জোট বেঁধেই নির্বাচনে লড়বে আইপিএফটি, ৫টি আসনে করবে প্রতিদ্বন্দ্বিতা
Image

বিজেপির সাথে জোট বেঁধেই নির্বাচনে লড়বে আইপিএফটি, ৫টি আসনে করবে প্রতিদ্বন্দ্বিতা

আগরতলা, ২৮ জানুয়ারি(হি. স.) : আইপিএফটির সাথে জোট বেধেই তেইশের বিধানসভা নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে বিজেপি। আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে সেই বার্তাই যৌথ ভাবে দিলেন দুই শরিক দলের নেতৃবৃন্দ। আগামী বিধানসভা নির্বাচনে আইপিএফটি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে রাজি হয়েছে। এভাবেই তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের জনজাতি ঐক্যের মাধ্যমে গ্রেটার তিপরাল্যান্ডের স্বপ্নে জল ঢেলে দিয়েছে আইপিএফটি। প্রসঙ্গত ২০১৮ বিধানসভা নির্বাচনে আইপিএফটি ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ৮টি আসনে জয়ী হয়েছিল।

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা বলেন, অভিন্ন ন্যূনতম কর্মসূচীর মধ্য দিয়ে ২০১৮ সালে আইপিএফটির সাথে বিজেপি জোট বেঁধেছিল এবং জয়ী হয়ে সরকার গঠন করেছিল। জোট সরকারের পাঁচ বছরে দুই দল সম্মিলিতভাবে জনজাতিদের উন্নয়নে কাজ করেছে। তাই, এই পাঁচ বছরে আইপিএফটির মৌলিক দাবি তিপরাল্যান্ড নিয়ে তাঁরা আওয়াজ তুলেনি। তাই, আবারও আইপিএফটির সাথেই বিজেপি জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে আইপিএফটি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। টাকারজলা, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, কাঞ্চনপুর এবং জোলাইবাড়ি কেন্দ্রে তাঁরা প্রার্থী দেবেন বলে রাজি হয়েছেন। এ-বিষয়ে যুব আইপিএফটির সভাপতি শুক্লা চরণ নোয়াতিয়া বলেন, দলের প্রাক্তন সভাপতি প্রয়াত এন সি দেববর্মা-কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ। বিধানসভা নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় কমিটি এবং বর্তমান সভাপতি প্রেম কুমার রিয়াং ও সাধারণ সম্পাদক প্রশান্ত দেববর্মার নির্দেশে আইপিএফটি বিজেপির সাথে জোটে থাকতেই সম্মত হয়েছে। সে মোতাবেক দল পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি জানান, আশারামবাড়ি কেন্দ্রে প্রয়াত এন সি দেববর্মার কন্যা জয়ন্তী দেববর্মা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি চারটি আসনে প্রার্থীর তালিকা আগামীকাল ঘোষণা দেওয়া হবে, সাথে যোগ করেন তিনি।

এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, বিজেপি রাজ্যের উন্নয়নে সর্ব প্রথম জনজাতি অংশের মানুষের কল্যাণ জরুরি বলে বিশ্বাস করে। তাই, জনজাতি বিকাশের মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়ন চাইছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি গ্রেটার তিপরাল্যান্ড কিংবা তিপরাল্যান্ড সমর্থন করে না। এ-বিষয়ে শুক্লা চরণ নোয়াতিয়ার বক্তব্য, জোট সরকারের মাধ্যমে ত্রিপুরায় জনজাতি সমস্যার সমাধান করা হবে।এদিকে আজ সাংবাদিক সম্মেলনের পর একান্ত আলোচনায় আইপিএফটির সাধারণ সম্পাদক বিধায়ক প্রশান্ত দেববর্মা বলেন, তিপরা মথা আমাদের শ্লোগান হাইজ্যাক করেছে। তাঁদের সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে ঠিকই। কিন্তু, নৈতিকভাবে আইপিএফটি তাঁদের সাথে একত্রিত হয়ে লড়াইয়ে সম্মত হয়নি। তাই, জোট সঙ্গী বিজেপির সাথে মিলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top