News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র ক্রিকেটে তেলিয়ামুড়ার বিজয় রথ থামিয়ে গন্ডাছড়ার প্রথম জয়
Image

সিনিয়র ক্রিকেটে তেলিয়ামুড়ার বিজয় রথ থামিয়ে গন্ডাছড়ার প্রথম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। দুরন্ত কিরণ জয় ত্রিপুরা। কিরণের দুরন্ত বোলিংয়ে চমক দিলো গন্ডাছড়া মহকুমা। ২৪ রানে পরাজিত করলো তেলিয়ামুড়া মহকুমাকে। রাজ্যসিনিয়র কইরকেটের প্লেট গ্রুপে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শনিবার সকালে প্রথমে ব্যাট নিয়ে গন্ডাছড়া মহকুমা ১৫০ রান করে। দলের পক্ষে প্রলয় দাস ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭, রূপায়ন চক্রবর্তী ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫,শেখর দেব ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং কিরণ ময় ত্রিপুরা ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। তেলিযামুড়ার পক্ষে অর্জুন দাস (‌৩/‌২৭),দুর্লব রায় (‌৩/‌২৮) এবং শিবব্রত দেবনাথ (‌৩/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে কিরণ ময় ত্রিপুরার (‌৫/‌১৮) ভেলকিতে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা। দলের পক্ষে অর্জুন দাস ৩৬ বল খেলে ২ টি বান্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ২৬,প্রীতম দেবনাথ ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩,পামীর দেবনাথ ৩৬ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং মিঠু দেবনাথ ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৪ রান। গন্ডাছড়ার পক্ষে কিরণময় ছাড়া ঝুটন দাস (‌৩/‌২৫) সফল বোলার।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top