News Flash

  • Home
  • খেলা
  • গ্রুপ চ্যাম্পিয়ন সদর, রানার্স বিশালগড় : দু দলই সেমিফাইনালে
Image

গ্রুপ চ্যাম্পিয়ন সদর, রানার্স বিশালগড় : দু দলই সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো সদর মহকুমা। শনিবার গ্রুপ চ্যাম্পিয়নশীপ নির্ণায়ক ম্যাচে শক্তিশালী সদর মহকুমা ৭১ রানে পরাজিত করে বিশালগড় মহকুমাকে। মহকুমার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে হয ম্যাচটি। তাতে রাহুল চন্দ সাহা এবং জয়দীপ ভট্টাচার্য-‌র দুরন্ত অর্ধশতরান এবং ভিকি সাহা-‌র ভেলকিতে জয় পায় সদর মহকুমা। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সদর মহকুমা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করে। একসময় মাত্র ১৪৮ রানে ৭ উইকেট হারিয়ে সদর মহকুমা যখন খাদের কিনারায় তখনই ব্যাট হাতে জ্বলে উঠেন রাহুল এবং জয়দীপ। ওই দুজন অষ্টম উইকেটে ৮৫ রানের পার্টনারশীপ গড়ে সদরকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন। রাহুল ৬১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রান করে আউট হলেও জয়দীপ ৫৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে নিরুপম সেন চৌধুরি ৪৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৫,বিশাল ঘোষ ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬বং শ্যাম শাকিল গণ ৩০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৪ রান। বিশালগড়ের পক্ষে লক্ষ্মণ পাল (‌৩/‌৩৬) এবং সোহেল খান (‌২/‌৫৯) সফল বোলার। জবাবে কেলতে নেমে ভিকি সাহা-‌র ভেলকির সামনে তেমনভাবে মাথা তুলে দঁাড়াতে পারেননি বিশালগড়ের ক্রিকেটাররা। দল মাত্র ২১০ রান করতে সক্ষম হয়। দলের প৭ বাবুল দে ৬০ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬,দীপজয় দে ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, লক্ষ্মণ পাল ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং ঋতুরাজ দেবনাথ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ ‌‌রান করেন। সদরের পক্ষে ভিকি সাহা (‌৫/‌৫৬) এবং নিরুপম সেন চৌধুরি (‌২/‌১০) সফল বোলার।‌‌‌ বিজিত বিশালগড়ও সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top