News Flash

  • Home
  • খেলা
  • মৌচাককে হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখলো অনুরাগী
Image

মৌচাককে হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখলো অনুরাগী

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২৮ জানুয়ারি।। জয়ে ফিরেছে ক্রিকেট অনুরাগী। হারিয়েছে মৌচাক ক্লাবকে ১০২ রানের ব্যবধানে। এই জয়ের সুবাদে ক্রিকেট অনুরাগী সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে গ্রুপ-বি থেকে সেমিফাইনালে খেলার প্রত্যাশা জিইয়ে রেখেছে। লীগ পর্যায়ে যদিও তাদের আরও দুটি ম্যাচ রয়েছে। তবে আজ গুরুত্বপূর্ণ খেলায় ১০২ রানের ব্যবধানে মৌচাককে হারানোর মধ্য দিয়ে ক্রিকেট অনুরাগী ৭ দলীয় গ্রুপ তালিকায় দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। ক্রিকেট অনুরাগী চতুর্থ ম্যাচে আজ তৃতীয় জয় পেয়েছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে। সকাল ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ময়ূখ চক্রবর্তীর অপরাজিত ৮৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ময়ূখ ১১৬ বল খেলে দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৮৬ রান সংগ্রহ করে দলকে সন্তোষজনক স্কোরে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া তাহিদুল ইসলাম পেয়েছে ২৮ রান। মৌচাক ক্লাবের রূপক দে। ৪৪ রানে ২টি উইকেট তুলে নেয়। তাছাড়া, সৌম্যদীপ ঘোষ, সায়ন ধানুক, রোহিত বর্মন ও কৌশিক দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মৌচাক ক্লাব ৩২ ওভার ২ বল খেলে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রূপক দে ৪৭ রান পায়। ক্রিকেট অনুরাগীর আয়ুষ্মান সেন ২৭ রানে তিনটি, আকাশ দাস নয় রানে দুইটি এবং ফারুক ইসলাম ২৯ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া শাহিন চৌধুরী ও ঈশাঙ্ক দাস একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top