News Flash

  • Home
  • খেলা
  • কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
Image

কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল

কলকাতা, ২৮ জানুয়ারি (হি.স.): কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল। শনিবার ফাইনালে শ্রীভূমি এফসি-কে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। এক মাত্র গোল সুলঞ্জনা রাউলের।

সেমিফাইনালে মহমেডান স্পোর্টিংকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। গোটা প্রতিযোগিতা জুড়ে নিঃশব্দে খেলে গিয়েছে তারা। প্রতি ম্যাচেই উপহার দিয়েছে দাপুটে পারফরম্যান্স। কিন্তু মহিলা দলের প্রতি সমর্থকরা সে ভাবে উৎসাহী ছিলেন না। দিনের শেষে মহিলা দলের হাত ধরেই কিছুটা হলেও মান রাখল ইস্টবেঙ্গল।

শনিবারের ম্যাচে একটি গোল হলেও একাধিক সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। কাজে লাগাতে পারলে ব্যবধান অনেকটাই বাড়তে পারত। তবে গোল খায়নি সুজাতা করের দল। প্রতিযোগিতায় এটি ইস্টবেঙ্গলের সপ্তম ক্লিন শিট। প্রতিযোগিতার সেরা প্রতিভাবান ফুটবলার হয়েছে সুলঞ্জনা। ম্যাচের পর ট্রফি উৎসর্গ করে গোটা দলকে। তবে আলাদা করে কোনও গোলকে বেছে নিতে পারেনি।

কোচ সুজাতা বলেছেন, “এক দিনে কেউ চ্যাম্পিয়ন হয় না। ৪০ দিন আমাদের শিবির হয়েছে। প্রতিদিন উন্নতি করেছি। দলের মধ্যে একতা এবং সবার সঙ্গে সবার সম্পর্ক আমাদের সাফল্য পেতে সাহায্য করেছে।”

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top